নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
এবার ষষ্ঠ বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম)।চোরাচালান জব্দ ও মাদক উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পুরস্কার পেয়েছেন ওসি আবুল কালাম।সোমবার(১৩ মে) পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।এতে অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর রশীদ (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) প্রতিবেদককে জানায়, পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি উৎসাহ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কাজে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহায়তা চান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM