1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আল-আমিন স্টাফ রিপোর্টার: প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রকিবুল ইসলাম রুকন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেসমিন আক্তার।

৮ মে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা, দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রুকন, চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে ঝিনাইগাতী উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD