1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মায়ের ছায়া সমিতির ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ভুক্তভোগীদের। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মায়ের ছায়া সমিতির ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ভুক্তভোগীদের

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মায়ের ছায়া সমবায় সমিতির নামে ৯০কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।
মায়ের ছায়া সমবায় সমিতির নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক নিপু দাশ সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। তিনি এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।
বুধবার ৮ মে দুপুরে রূপগঞ্জ থানার সামনে মায়ের ছায়া সমবায় সমিতির ভুক্তভোগী আমানতকারীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে মায়ের ছায়া সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাশ সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। তিনি এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।
তারা আরও অভিযোগ করেন, ওই অর্থ দিয়ে কেনা প্রায় ২০০ বিঘা জমি, হাসপাতাল দোকানপাট বিক্রি করে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন প্রতারক নিপু দাশ
এ সময় বক্তারা সদস্যদের আমানত দ্রুত ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD