1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিআরটিসি বাসের চালকদের মারধর, গাড়ি ভাঙচুর বিনা কারণে রাস্তা অবরোধ করে যাত্রী হয়রানীর অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রূপগঞ্জে বিআরটিসি বাসের চালকদের মারধর, গাড়ি ভাঙচুর বিনা কারণে রাস্তা অবরোধ করে যাত্রী হয়রানীর অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাসের চালকদের মারধোর গাড়ি ভাঙচুর বিনা কারণে রাস্তা অবরোধ করে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে, সিএনজি চালকদের বিরুদ্ধে। কুড়িল বিশ্বরোডে সিএনজিতে লাঠি দিয়ে বিআরটিসি হেলপার বাড়ি দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে ৪ মে রোজ শনিবার কাঞ্চন ব্রিজের পশ্চিম পাড়ে বিআরটিসি বাসের চালক ও হেলপারদের মার ধোর, করে যাত্রীসহ তাদের গাড়ি থেকে নামিয়ে দেয় একদল সিএনজি চালক। এ সময় বেশ কয়েকটি বিআরটিসি বাসের জানলার গ্লাস ভাঙচুর করে উত্তেজিত সিএনজি চালকরা।
বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ থেকে জানা যায় রূপগঞ্জের একমাত্র গণপরিবহন বিআরটিসি ভুলতা থেকে কুড়িল পর্যন্ত নিয়মিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই গণপরিবহন টি সেবা দিয়ে আসছে ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে। এতে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধা হয় এবং অল্প টাকায় তারা ঢাকা সহ আশেপাশের এলাকায় যাতায়াত করতে পারে। কিন্তু শুরু থেকেই বাধসাধে রাস্তায় চলাচল রত ফিটনেসবিহীন সিএনজি চালকেরা। রাস্তায় বিআরটিসি বাস না থাকলে তারা ইচ্ছামত ৩-৪ গুণ ভাড়া নিয়ে পথচারী যাত্রীদের কাছ থেকে এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও প্রতিবাদ করার কেউ নেই। প্রতিবাদ করলেই জোটবদ্ধ হয়ে যাত্রীদের উপর চড়াও হয় সিএনজি চালকরা। কাঞ্চন ব্রিজের (রুপগঞ্জ ইউনিয়নের) পশ্চিম পাশের কাউন্টারে ওই এলাকার প্রভাবশালী মহলের উস্কানিতে বিআরটিসি চালক হেলপার ও কর্মচারীদের উপর চড়াও হয়ে জোট বেঁধে লাঠি সোটা নিয়ে মারতে আসে এবং সরকারি বিআরটিসি’র মত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় ফিটনেসবিয়ান সিএনজি চালকেরা।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন, খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এ ঘটনায় উভর পক্ষের লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পরে সবাইকে সরিয়ে দিয়ে সিএনজি ও বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক করে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD