1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

মেহেরপুর প্রতিনিধি

তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে মেহেরপুরে ইস্তিসকারের নামাজ পড়েছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়
মাঠে দুই রাকাত ইস্তিসকারের নামাজ আদায় করা হয়।

নামাজে মহান আল্লাহর কাছে মুসল্লিরা প্রার্থনা করে চলমান আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এ সময় মাঠের কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনতা নামাজে অংশগ্রহণ করে তাপপ্রবাহ থেকে বাঁচাতে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন।

নামাজে ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান।

রোজার পর থেকে মেহেরপুরে প্রতিদিনই প্রখর রোদ আর টানা তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষসহ প্রাণিকুল।

এমন অবস্থা চলতে থাকলে জনজীবনের পাশাপাশি কৃষকের চাষাবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা থেকে বাঁচতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা জাতীয় ইমাম সমিতি ও জেলা ওলামা পরিষদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD