1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

শেরপুরের গারো পাহাড়ে আবারো বন্য হাতির আক্রমনে কৃষক নিহত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শেরপুরের গারো পাহাড়ে আবারো বন্য হাতির আক্রমনে কৃষক নিহত

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে সীমাম্তবতী বাত কুচি টিলাপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ওমর আলী মিস্ত্রী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগের মধুটিলা রেন্জ কর্মকর্তা মো রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ওমর মিস্ত্রী বৃহস্পতিবার রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। সাধারণত খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে প্রতিরাতেই আশপাশের এলাকার কৃষকরা দলবেঁধে তাদের ধানক্ষেত পাহাড়া দিয়ে থাকেন। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে ওমর মিস্ত্রী ধানক্ষেত পাহাড়া দিতে যান। কিন্তু ঘটনাক্রমে তখনো অন্য কৃষকরা না আসায় তিনি (ওমর মিস্ত্রী) একাই পাহাড়ের ঢালের জমির ধানক্ষেতে অবস্থান করছিলেন।

এদিকে রাত ১০ ঘটিকার আগেই কোন এক সময় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একদল বন্যহাতি আকস্মিকভাবে তাকে (ওমর মিস্ত্রী) আক্রমণ করে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড়ে এবং পায়ে পিষ্ট করে ওমর মিস্ত্রীর পেটের ভুঁড়ি ও মাথার মগজ বের করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

রাত ১০ ঘটিকার দিকে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তার (উমর মিস্ত্রী) ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, একদল বন্যহাতি দিনভর চৌকিদার টিলা ও সমশ্চুড়াসহ আশপাশের পাহাড়ে বিচরণ করছিল।

এদিকে ওমর মিস্ত্রী মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD