1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

গরমে নাজেহাল দিনমজুরদের পানি,গামছা ও ক্যাপ দিলেন মেয়র। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

গরমে নাজেহাল দিনমজুরদের পানি,গামছা ও ক্যাপ দিলেন মেয়র

মেহেরপুর প্রতিনিধি

চলছে গ্রীষ্মের তাণ্ডব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে মেহেরপুরের দিনমজুর ও সাধারণ পথচারীদের স্বস্তি দিতে সুপেয় পানি, গামছা ও ক্যাপ বিতরণ করেছেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দিনমজুর ও পথচারীদের মাঝে এ বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও ক্যাপ বিতরণ করা হয়।

পৌর শহরের শতশত পথচারী ও রিক্সা চালকদের হাতে এইসব জিনিস তুলে দেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন এবং প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।

এসময় পৌর মেয়র বলেন,চলমান তাপপ্রবাহের কারণে মানুষ প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা ঠিকভাবে কাজ করতে পারছেন না। একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পৌর কমিউনিটি সেন্টার উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে পথচারী মানুষ আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবারো কাজ শুরু করতে পারে। এছাড়াও সুপ্রিয় স্যালাইন পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আগামী ২৫ সাল পর্যন্ত মেহেরপুর পৌরসভা একটি গ্রীন জনে পরিণত করব এবং প্রত্যেকটি বাসা বাড়িতে ছাদ বাগান করার জন্য উৎসাহিত করব। মেহেরপুর পৌর সভায় যাতে প্রচুর পরিমাণ গাছ থাকে সেই জন্য তাৎক্ষণিক ১০ হাজার গাছ আমরা রোপণ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন,পৌর সচিব জি. এম. ওবায়দুল্লাহ, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আল মামুন, আব্দুর রহিম, মুস্তাক আহমেদ, শারমিন সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মহাসিন আলীসহ পৌর কর্মচারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD