
বিশেষ প্রতিনিধি, হাফিজুর রহমান
রাজবাড়ি বালিয়াকান্দিতে সমাজের মাঝে সকলে মিলেমিশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এক শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
২৪ এপ্রিল ২০২৪ ধর্মতলা আদর্শ ম্যাধমিক বিদ্যালয় প্রাঙ্গণে বালিয়াকান্দী উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
জঙ্গল ইউনিয়ন এর চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো: জিল্লুল হাকিম এমপি।
এসময় বক্তব্য রাখেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস রাজবাড়ি , আরো বক্তব্য রাখেন মো: হাসিবুল হাসান উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) এবং আলমগীর হোসেন অফিসার ইনচার্জ বালিয়াকান্দী থানা।