1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহী মহানগরীতে বিএসটিআই এর অভিযানে ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা।                                                            _____________________________________(২৪ এপ্রিল ) বুধবার  রাজশাহী ব্যুরো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে আজ ২৪ এপ্রিল বুধবার রাজশাহী মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় সিটি হাটের পশ্চিমে ওবাই এর মোড় সংলগ্ন মেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ হতে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল/প্যাকেট জব্দ করা হয়। সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ শামীম রেজার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। একই সাথে কারখানা টি বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজ হতে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ শফিকুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে.কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ০৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা  মোঃ শরীফ হোসেন ও  প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

রাজশাহী মহানগরীতে বিএসটিআই এর অভিযানে ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা।

রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে আজ ২৪ এপ্রিল বুধবার রাজশাহী মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় সিটি হাটের পশ্চিমে ওবাই এর মোড় সংলগ্ন মেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ হতে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল/প্যাকেট জব্দ করা হয়। সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ শামীম রেজার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। একই সাথে কারখানা টি বন্ধ করে দেওয়া হয়।

একই অপরাধে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজ হতে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ শফিকুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে.কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ০৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা  মোঃ শরীফ হোসেন ও  প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD