1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

রূপগঞ্জে স্ত্রীর ছোড়া গরম ভাতের মাড়ে দগ্ধ স্বামী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রূপগঞ্জে স্ত্রীর ছোড়া গরম ভাতের মাড়ে দগ্ধ স্বামী

রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেলদী এলাকায় অটোরিক্সা কেনার জন্য একটি বেসরকারী এনজিও থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে জ্বলন্ত চুলা থেকে গরম ভাতের পাতিল ছুড়ে স্বামীর শরীর ঝলসে দিয়েছে স্ত্রী। মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ স্বামীকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

দগ্ধ রিটন মিয়া(৪৫) বেলদী এলাকার শাহজাহানের ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক।

দগ্ধ রিটন মিয়া ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে একটি অটোরিক্সা কেনার জন্য একটি এনজিও থেকে কিস্তিতে টাকা উত্তোলনের জন্য তার স্ত্রী শাহানাজকে বলেন। শাহানাজ টাকা উত্তোলন করে দিতে পারবেনা বলে জানান। এনিয়ে তাদের মধ্যে মনমালিন্যেরর সৃষ্টি হয়। এদিকে মঙ্গলবার সকালে রিটন ফের তার স্ত্রীকে এনজিও থেকে টাকা উত্তোলনের কথা বললে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জ্বলন্ত চুলায় রান্না করা ভাতের পাতিল ছুড়ে স্বামী রিটনের উপর। এতে রিটনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন প্রথমে প্বার্শবর্তী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠায়।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম জানান, গরম ভাতের পাতিলে ছোড়া দগ্ধের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এখনো এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD