
শরীয়তপুরে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, শরীয়তপুরঃ
তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে অটো রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা পরিষদের সামনে অটো রিকশার গ্যারেজে তার মৃত্যু হয়।
জানা যায়, দুপুরের দিকে ডিসি অফিসের সামনে হারুনের অটোরিকশার সামনের চাকায় ত্রুটি দেখা দেয়। সেখান থেকে তিনি অটোরিকশা নিজে ঠেলে জেলা পরিষদের সামনের অটোরিকশার গ্যারেজে মেরামত করাতে নিয়ে আসেন। সেখানে তিনি অটোরিকশার চাকা নিজে খুলতে থাকেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।
এ বিষয়ে হারুনের চাচাত ভাই অ্যাডভোকেট শামসুজ্জামান সেকেন্দার বলেন, হারুন তীব্র গরমের মধ্যে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে তার মৃত্যু হয়। তার কোনও রোগ ছিল না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।