1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

মেহেরপুর প্রতিনিধি
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) দুপুরে লাইভস্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক,জেলা প্রাণিসম্পদ অফিসার (ভাঃ প্রঃ) ডাঃ মোঃ হারিছুল আবিদ।

প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, মুরগি, কবুতর, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণীর মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। আলোচনার পরবর্তীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১,২,৩ স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD