1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

বেসিক ব্যাংক একীভূত করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

বেসিক ব্যাংক একীভূত করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো ঃ শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক বেসিক ব্যাংক লিমিটেড একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর ব্যবসায়ী ও গ্রাহকরা। বৃহস্পতিবার ১৮ এপ্রিল  মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল সাড়ে ১০টা ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত ঠিকাদার সমাজ রাজশাহী, বেসিক ব্যাংকের তৃণমূল হিসাবধারী আমানতি গ্রাহকগন, শুভেচ্ছা রিয়াল এস্টেট, রাজশাহী নারী উদ্যোক্তা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে সিটি ব্যাংকের সাথে একীভূত করার জন্য বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে একীভূত না করে যে কোন সরকারি ব্যাংকের সাথে নিজেরাই নিজের স্থানে থাকতে চাই। কিছু ষড়যন্ত্রকারী বেসিক ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বেসিক ব্যাংক যেন বাংলাদেশের সুনাম অর্জন করতে না পারে এই জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি রাজশাহী জেলার সভাপতি আঞ্জুমানারা লিপি, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, মহেশ সরকার, মশিউর রহমান প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD