1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

কিশোরগঞ্জে দাদঁন ব‍্যবসায়ী শরিফুলের ৫ তলা ভবন থেকে পড়ে যুবকের রহস্য জনক মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পঠিত

কিশোরগঞ্জে দাদঁন ব‍্যবসায়ী শরিফুলের ৫ তলা ভবন থেকে পড়ে যুবকের রহস্য জনক মৃত্যু

মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জে প্রখ‍্যাত দাদঁন ব‍্যবসায়ী শরিফুল ইসলামের ৫ তলা বাস ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আবু সাইদ
(৪৫) যুবকের রহস্য জনক মৃত‍্যু হয়েছে।

মঙ্গলবার( ১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার প্রাণী সম্পদ মোড়স্থ দাদঁন ব‍্যবসায়ী শরিফুল ইসলামের ৫ তলা ভবনের ছাদ থেকে কেশবা ফাজিল মাদরাসার রাস্তায় পড়ে পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার পরিবারের সবাই বাহিরে অবস্থান করেন এবং পারিবারিক ভাবে আর্থিক ভাবে অস্বচ্ছল হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‍্য কোথাও নিতে পারেনি।
বিষয়টি ভবন মালিক শরিফুল ইসলাম ও আমলে নেয়নি। রাত সাড়ে ৯ টায় কাঁতরাতে কাতঁরাতে বিনা চিকিৎসায় মৃত‍্যুর কোলে ঢলে পড়েন।
মৃত‍্যু ব‍্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগী ছিলেন। তবে তার চলাফেরা ও হাট বাজার স্বাভাবিক ভাবেই করতেন। পরিবারের দাবী তার হঠাৎ করে এতো বড় ভবনের ছাদে ওঠার কথা নয়। অন‍্য কোন কারণ থাকতে পারে বলে স্বজনরা জোড়ালো দাবী জানিয়েছেন। নিহত আবু সাইদ সদর ইউনিয়নের গদা গ্রামের মৃত‍্যু জবান উদ্দিনের ছেলে।তার ১ পুত্র সন্তান আছে।

ভবন মালিক শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় বাসায় আমার ছোট স্ত্রী ছিলেন। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। কিভাবে হলো আমি জানি না।

কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন, ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যাওয়ার ঘটনা শুনেছি।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD