1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো: জাকির আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে আনুমানিক বেলা সাড়ে ৪ টায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জাকির আলী রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকার বাবর আলীর মেয়ের সাথে সংসার পাতেন। বিয়ের পর থেকে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে এই এলাকা বসবাস করতেন। তিনি মুরগি আনা-নেওয়ার কাজ করতেন। আজ বিকেলে এলাহী বাক্সের বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন জাকির আলী। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন। তার ডান পাশ কিছুটা জলসে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বজ্রপাতে মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন,ঘটনার দিনই জানাজা শেষে ব্রাহ্মণ্যেরটেক কবরস্থানে জাকির আলীকে দাফন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD