
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎযাপন
মোঃ সুজন খন্দকার ঃ “প্রাণে প্রাণে লাগুক দোলা, নতুন আলোয় পুর্ণ হোক বর্ষবরণ” এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে বর্ষবরণ পহেলা বৈশাখ-১৪৩১ উৎযাপিত হয়েছে।
সকালে বর্ণাঢ্য শুভা যাত্রার মধ্যে দিয়ে গোয়ালন্দে কয়েক হাজার নারী-পুরুষ,শিশু সহ সকল ধর্ম-বর্ণের মানুষের পদচারণ মুখরিত হয়ে ওঠে বর্ষবরণ পহেলা বৈশাখ উৎযাপন কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় দেখা মিলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পালকী,ঘোড়ার গাড়ি,গরুর গাড়ি সহ বিভিন্ন ধরনের গ্রাম-বাংলা হতে হারীয়ে যাওয়া নানা নিদর্শন মুলক শিল্পকার্য।
পরে বর্ষবরণ মঞ্চে গিয়ে শুরু হয় পহেলা বৈশাখ-১৪৩১ এর উৎযাপনের মুল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জারি-সারি,ভাটিয়ালি,লোক সঙ্গিত গান,নাটক, কবিতা আবৃত্তি,বাইস্কোপ ,অষ্টগান সহ নানা ধরনের পরিবেশনা।
এসময় বর্ষবরণে আগত শিশু,নারী ও পুরুষেরা বলেন,গত কয়েক বছর করোনা মহা-মারীর কারণে পহেলা বৈশাখ উৎযাপন না হওয়া বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই উৎসবটি থেকে বিরত থেকে বিরত ছিলেন তারা। এ বছর নতুন পহেলা বৈশাখ উৎযাপন করতে পেরে তারা খুবই আনন্দিত ও খুশি।
আর বর্ষবরণ উৎযাপন কমিটি বলছে,২৬ বছর যাবত তারা বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সম্পন্ন এই পহেলা বৈশাখ উৎযাপনের অনুষ্ঠানটি ধরে রেখেছে।