1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সুদ থেকে বাঁচাতে কর্জে হাসানা নিয়ে অসহায় মানুষের পাশে শেখ আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পঠিত

 

সুদ থেকে বাঁচাতে কর্জে হাসানা নিয়ে অসহায় মানুষের পাশে

শেখ আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি ঃ বর্তমান সমাজে সুদ কারবারিদের কাছে অসহায় গরীব দুঃখী মানুষ জিম্মি হয়ে পড়েছে, সমাজে খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে বিপাকে। ছোট খাটো সমস্যায় যেতে হচ্ছে এলাকার সুদ কারবারিদের কাছে, সমাজের বিত্তবানদের কাছে গেলে পাচ্ছে না কোনো আর্থিক সাহায্য ধার কর্জ। এই প্রহসন থেকে সমাজকে বাচাতে এগিয়ে এসেছে শেখ আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়নে পরিচালিত রাজবাড়ি জেলার বালিয়াকান্দী থানার অন্তর্গত বাবুলতলা গ্রামের শেখ বেলায়েত হোসেন নিজ উদ্যোগে কর্জে হাসানা চালু করেছে এলাকার অসহায় মানুষের মাঝে।

হঠাৎ ছোট খাটো কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়লে যাতে চড়া সুদে যেতে না হয় কোনো সুদ কারবারির কাছে সেই লক্ষ্যে আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন নিজ অর্থায়নে চালু করেছে ফেরত যোগ্য “কর্জে হাসানা”। যিনি কর্জে হাসানা গ্রহণ করবেন তার কার্য সম্পাদন করে যত টাকা নিয়েছেন ঠিক সেই টাকায় আবার একটা সময়ের মধ্যে ফাউন্ডেশনের ফান্ডে জমা করে রেখে যাবেন।’কর্জে হাসানা এমন একটি বিষয় যা ইসলামে আদেশ করা হয়েছে এবং যার মর্যাদা অনেক উর্ধ্বে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ বেলায়েত হোসেন জানান, আমার বাবা শেখ আনছার উদ্দিন ছিলেন এই সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের সহায়, তিনি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করে রেখে গেছেন যার হাল আজঅবদী আমি ধরে রেখেছি।

শেখ আনছার উদ্দিনের স্বপ্ন ছিলো সব সময় মানুষের জন্য কিছু করা , সেই লক্ষ্যে তিনি বাবুলতলা বাসিদের জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করে রেখে গেছেন, যে সমাজের মানুষ আজও মিলেমিশে এক সাথে জয়গান গায়, একজনের সুখে আরেকজন সুখি, একজনের দুঃখে আরেকজন দুঃখী এভাবে চলছে যুগের পর যুগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD