1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ম্যান ফর ম্যান ফোর্স এর ঈদ উপহার বিতরন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

ম্যান ফর ম্যান ফোর্স এর ঈদ উপহার বিতরন।

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ম্যান ফর ম্যান ফোর্স এর আয়োজনে অসহায় দরিদ্র সেবাবঞ্চিত শতাধিক পায়ে চালানো রিক্সা চালক ভাই ও বৃদ্ধ চাচাদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ ১০ এপ্রিল সাভার বাজার রোড, সাভার বাস স্টান্ড, পাকিজার মোড়, থানা বাস স্টান্ড, গেন্ডা বাসস্টান্ড এ মটর সাইকেলে ঘুরে ঘুরে প্রায় শতাধিক পায়ে চালানো রিক্সা চালকদের মাঝে সেমাই, দুধ, চিনি উপহার স্বরুপ বিতরন করা হয়েছে।
গত এক যুগ যাবৎ প্রতি বছর বাংলার আলোচিত সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে বিভিন্ন মহতি উদ্দোগের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় সংঘঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মানুষ গড়ার কারিগড় বিদ্যাকানন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল এর সিনিয়র শিক্ষিকা মিসেস রাবেয়া চৌধুরীর মহতি উদ্দোগে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম এর পরামর্শে মোঃ শাহরিয়াজ আকন্দ এর সার্বিক সহযোগিতায় শাহজালাল রনি, খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান, মোঃ শফিক, মোঃ জসিম এর উপস্থিতিতে মহতি কার্যক্রম করা হয়।
ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম বলেন, দীর্ঘ এক যুগ যাবৎ বাংলার বুকে দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে সর্বদা আমরা সামর্থ অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি।
মানবিক কার্যক্রমে দেশ প্রবাশে থাকা যারা উৎসাহ, ভালোবাসা দিয়ে, দোয়া ও সার্বিক সহযোগিতা করে পাশে দাড়িয়েছেন। আপনাদের সবার প্রতি চির কৃতজ্ঞ।
সর্বদা আপনাদের সবার সার্বিক সহযোগিতা পেলে আরো বেশি বেশি মানুষের উপকার করতে পারবো ইনশাআল্লাহ।
রাজিবুল ইসলাম আরো বলেন, সবার প্রয়োজনে পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
সংঘঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম বলেন, ম্যান ফর ম্যান ফোর্সের মানবিক কাজ আমার ভালো লাগে। সব সময় ভালো কাজে ম্যান ফর ম্যান ফোর্সের সাথে থেকে মানুষের উপকার করবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD