1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

খোশবাস ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পঠিত

খোশবাস ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সালমা আক্তার , দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১০এপ্রিল ) ইলাশপুর পূর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দুস্থ ও অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ হারিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মু. দেলোয়ার হোসেন, উপদেষ্টা অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ খোরশেদ আলম পাটোয়ারী। দুস্থ ও অসহায় প্রায় ১৪০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, খোশবাস ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরাম ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে, ইহা একটি অ- রাজনৈতিক সংগঠন। উক্ত সংগঠনেরর মাধ্যমে ১০০ জনকে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। দুস্থ ও অসহায় প্রায় ১৪০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাঞ্জাবি বিতরণ করা হয় ৮০ জনের মাঝে ও প্রায় ২৫ হাজার টাকার মতো নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকগণ এ অর্থের যোগান দিয়ে থাকেন। এই মানবিক কাজে যারা রয়েছেন উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য গন হলেন অধ্যাপক মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, এম এফ ইসলাম মিলন, আতাউর রহমান হালিম ও মোঃ খোরশেদ আলম, পৃষ্ঠ পোষাক মন্ডলির সদস্যগণ হলেন,
জনাব মোঃ জাকির হোসেন (নবীপুর) সাবেক চেয়ারম্যান ৩ নং উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদ, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (সৌদি আরব প্রবাসী), মোঃ আজহারুল ইসলাম দক্ষিণ কোরিয়া প্রবাসী, জনাব মোঃ আবুল কালাম আজাদ অস্ট্রেলিয়া প্রবাসী, মোঃ কবির হোসেন মালয়েশিয়া প্রবাসী, হাফেজ ইমরান ওয়াসিম সৌদি আরব প্রবাসী, জনাব মোঃ তৌহিদুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী, জনাব মোঃ ফরিদ খান গ্রীস প্রবাসী, খোশবাস সমাজ উন্নয়ন ফোরামের পরিশালনা পর্ষদ –
সভাপতি মোঃ হারিসুর রহমান,
সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম নিজামী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ মোহর আলী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD