1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

বাঘা ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত ঈদ ফুড প্যাক বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৬৩ বার পঠিত

 

বাঘা ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত ঈদ ফুড প্যাক বিতরণ

মো: শুভ জামান শান্ত, বাঘা রাজশাহী প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারো বাঘা উপজেলার সবচেয়ে বড় অনলাইন কমিউনিটিনা বাঘা ফেসবুক গ্রুপ এর ঈদ ফুড প্যাক বিতরণ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।

আজ মঙ্গলবার ০৯ এপ্রিল সকাল ১০টায় গ্রুপের সকল উপদেষ্টা মন্ডলী এবং গ্রুপের  সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় ও গ্রুপের পরিচালনা পর্ষদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে  অত্র বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ২৮০ টি পরিবারের হাতে  ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

“উৎসবে-দুর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে আমাদের বাঘা আপনার পাশে ” এই স্লোগান কে সামনে রেখে এই ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন  করা হয় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘোব উচ্চ বিদ্যালয়ে। সেখানে কিছু সুবিধাবঞ্চিত মানুষের হাতে ফুড প্যাক তুলে দেওয়ার পর সকল ইউনিয়নের প্রতিনিধিরা নিজ নিজ বাছাইকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে দিয়েছেন৷

গড়গড়ি ইউনিয়নের চকএনায়েত গ্রামের একজন বিধবার হাতেও তুলে দেওয়া হয় ।  তিনি বলেন, ঈদের পূর্ব মূহুর্তে প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে আমার পরিবারের আনন্দ অনেকগুণ বেড়ে যায়৷ তিনি সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গ্রুপের সিনিয়র এডমিন সুমন কুমার কর্মকার (সিনিয়র সহকারী জজ,চাপাই নবাবগঞ্জ )   এস আর সাকিব রহমান, তুষার আহম্মেদ, মুন্জু হাসপাতালের কর্ণধার মিঠুন কুমার  সহ উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং গ্রুপের পরিচালনা পর্ষদের সাথে সমন্বয়ের মাধ্যমে উক্ত কর্মসূচির সকল দিকনির্দেশনা প্রদান করেন ।

ঈদ ফুড প্যাক ছাড়াও কম্বল বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্প সহ অত্র উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে “আমাদের বাঘা” নামীয় বাঘা ফেসগ্রুপ ।

গ্রপের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার এগিয়ে যেতে চায় বহুদূর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD