1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস। পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি উম্মুক্ত নিলাম ডাক প্রদান পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২  রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিত নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ। কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। ফরিদপুরের মধুখালিতে ঘাস মারার ঔষধ পান করে যুবকের আত্মহত্যা। মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন: চেয়ারম্যান মো: সুমন সরদার, মহাসচিব এম এ বাশার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন: চেয়ারম্যান মো: সুমন সরদার,  মহাসচিব এম এ বাশার।

রাজশাহী ব্যুরো   ঃ বৃহস্পতিবার ৪ এপ্রিল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে  আয়োজিত  জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, আওয়ামীলীগ নেতা মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান শামিমের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ  মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. একে আব্দুল মোমেন এমপি।

জনাব মোঃ সুমন সরদারকে চেয়ারম্যান ও এম এ বাশারকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বিএমএসএস’র কমিটি ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন ড. একে  আব্দুল মোমেন এমপি।

সভায় আলোচনা করেন  সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, ডাঃ দিলীপ কুমার রায়, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক – মুক্তিযোদ্ধা সংসদ সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এডভোকেট আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন রহমান, মো: সুমন সরদার চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, এম এ বাশার মহাসচিব বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক বৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক গণবাংলার প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা এম এ করিম।

অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের কর্মজীবনের বিভিন্ন মানবিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন এবং রুহের আত্মার মাগফেরাত করেন। পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীলভাবে কাজ করার জন্য বিশেষ ভাবে আহবান জানান।

জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে কমিটির ঘোষণা হওয়ার পরে বিএমএসএস’র চেয়ারম্যান মো: সুমন সরদার ও মহাসচিব এম এ বাশারসহ  কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দ বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনময় করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD