1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রাসিকের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

রাসিকের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে মতবিনিময় সভা।

_______________রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ মার্চ সকালে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেন দি ক্রিয়েটিভ ক্রাউড প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নওশের রহমান ও কনসালটেন্স সাজ্জাদুর রহমান।সভায় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। তিনি জানান, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
চলমান নগর স্বাস্থ্য সেবা প্রকল্পটি অংশীদারিত্ব স্বাস্থ্যসেবার এক অনন্য মডেল যার মাধ্যমে শহরের বিশেষ করে দরিদ্র নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। প্রকল্পে নারী মৈত্রী এবং ঢাকা আছেনি মিশনের মাধ্যমে ৪২৯৭০২ জনগোষ্ঠীকে সেবার আওতায় আনা হয়েছে। ২টি নগর মাতৃসদন, ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ২০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় লাল কার্ড ধারী মোট ১২ হাজার পরিবার কে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় মোট ২৩৪ জন জনবল রয়েছে।
যেমন অভিজ্ঞ ডাক্তার, নাস, প্যারামেডিকেল, সহ অন্যান্য কর্মী দিয়ে দক্ষতার সাথে সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চলমান রাখতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নিবার্হী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মোঃ তারিকুল ইসলাম বনি, নারী মৈত্রী‘র প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মোড়ল, ঢাকা আছেনি মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD