1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

শিশু সুরক্ষায় রাজশাহীতে এ্যাডভোকেসী নেটওয়ার্ক গঠন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

শিশু সুরক্ষায় রাজশাহীতে এ্যাডভোকেসী নেটওয়ার্ক গঠন,

____________রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’ এর আয়োজনে রাজশাহীতে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে শিশু সুরক্ষা ও এ্যাডভোকেসী নেটওয়ার্ক গঠন করা হয়েছে। বুধবার নগরীর কারিতাস বাংলাদেশ রাজশাহী রিজিওনাল কার্যালয়ের ফাদার চেস্কাতো হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের পাশাপাশি বেসরকারীভাবে শিশুদের নিরাপত্তা নিশ্চিৎ করতে পবা, গোদাগাড়ী, তানোর ও ধামইরহাট উপজেলার থেকে আগত ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজসেবকদের সমন্বয়ে আলহাজ্জ ইব্রাহিম খলিলকে সভাপতি ও শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট শিশু সুরক্ষায় এ্যাডভোকেসী নেটওয়ার্ক গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, শিশুরা অনেক সময়ে নিকট আত্মীয়স্বজন দ্বারাও নির্যাতিত হচ্ছে। শুধু শারীরিক নয়, মানষিক, এমনকি যৌন হয়রানীও হচ্ছে। এখানে শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুরাও এর শিকার হচ্ছে। এজন্য পারিবারিক, সামাজিক ও রাস্ট্রীয় ভাবে শিশুদের সুরক্ষা দিতে হবে। শিশু সুরক্ষা আইন রয়েছে। এই আইন যথাযথ ভাবে প্রয়োগ হলে এবং অভিভাবক ও সমাজের সবাই যদি সচেতন হন তাহলে দেশ থেকে শিশু নির্যাতন নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম, বিশফ জের্ভাস রোজারিও ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজশাহীর সহকারী পরিচালক দেব্রত বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এসিও এর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল। এ্যাডভোকেসী নেটওয়ার্ক এর গাইড লাইন উপস্থাপন করেন এ্যাডভোকেসী এন্ড সোশ্যাল প্লেইন ল্যান্ড ক্লাস্টারের ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম। অনুষ্ঠানে পবা, গোদাগাড়ী, তানোর ও ধামইরহাট উপজেলার বিভিন্ন ধর্মের প্রায় শতাধিক ধর্মীয় নেতা ও সমাজসেবক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD