1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

শিবপুরে হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ছুটে এলেন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শিবপুরে হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ছুটে এলেন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন সুমন সরকার নামের এক গ্রাহক। ঘটনাটি ঘটিয়েছে (১০ মার্চ) রবিবার দুপুর পৌনে ১২টার দিকে।ওই কর্মকর্তারা উপজেলার পুটিয়া বাজার এলাকায় গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
ব্যাংকের করা ঋণখেলাপির মামলায় দুদিন জেল খাটায় ক্ষুব্ধ হয়ে সুমন সরকার নামের এক ব্যক্তি হামলা করেন বলে ওই কর্মকর্তারা অভিযোগ করেন।আহত ব্যাংক কর্মকর্তারা হলেন কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের ও মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। দুজনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এর মধ্যে গুরুত্বর আহত মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।আহত কর্মকর্তাকে দেখতে ১৩ ই মার্চ ২০২৪ খ্রি. বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতালে ছুটে এসেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন,ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান খান,মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।ব্যাংকের চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে আহত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম কে দেখতে আসায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং কৃষি ব্যাংক পরিবারের নিকট তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন,ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান খান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মুন্সেফেরচর শাখা পরিদর্শন করেন।এই হামলার ঘটনায় গত ১০ মার্চ কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-৯২৮।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ফয়জুল হাকিম জানিয়েছেন, গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।আসামী এখনো গ্রেফতার হয়নি তবে আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD