1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় ডিবির অভিযানে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২৮ বার পঠিত

নেত্রকোণায় ডিবির অভিযানে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে (৫৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব। তার নামে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা,মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD