1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

ডিইউজে নির্বাচন: সভাপতি তপু-সোহেল, সম্পাদক আবারও আকতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

ডিইউজে নির্বাচন: সভাপতি তপু-সোহেল, সম্পাদক আবারো আকতার

মোঃ মোবারক হোসেন নাদিম

১১ ই মার্চ ২০২৪ সোমবার,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী যৌথভাবে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন।
সমান ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় লটারি হয়েছে তপু ও সোহেলের মধ্যে। এতে নির্ধারিত হয়েছে, প্রথম এক বছর ডিইউজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান তপু ও দ্বিতীয় বছর এই দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী। দুই প্রার্থীর উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে সোমবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী এদুজনেই ৮১২ করে ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক আকতার হোসেন পেয়েছেন ৬৩৭ ভোট এবং তার নিকটবর্তী জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯৩ ভোট।
এর আগে, সোমবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD