1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ অনুষ্ঠিত হয়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ অনুষ্ঠিত হয়েছে।

______রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। শনিবার ০৯ মার্চ দিনব্যাপী সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, নগর ভবন গ্রেটার রোড হয়ে ঘোষপাড়া মোড় হয়ে মেডিকেল গেট হয়ে লক্ষ্মীপুর মোড় হয়ে লক্ষ্মীপুর ঝাউতলা মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পার্কিং করার দায়ে ৫টি মোটর সাইকেল ও কিছু মালামাল জব্দ করা হয়। এবং জব্দকৃত মোটর সাইকেল ও মালামাল নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এ সময় লাইসেন্স ইন্সপেক্টর কর্তৃক প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। অভিযানকালে ৪টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় নোটিশ প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD