1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চাও করতে হবে ..বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চাও করতে হবে ..বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অপরিহার্য, লেখাপড়া শিখে যেমন মানুষ আলোকিত হয়, তেমনি খেলাধুলার মাধ্যমেও নিজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব।তিনি আজ শুক্রবার মোক্তার পাড়ার মাঠে দি হলি চাইল্ড কিন্ডার গার্ডেন নেত্রকোনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমা রায়ের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক সহ ছাত্র শিক্ষক ও অভিভাবক বৃন্দ।বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD