1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতার দাফন সম্পন্ন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতার দাফন সম্পন্ন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতা আব্দুল হালিমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার প্রাক্কালে সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদে সদস্য মাসুদ অরুন,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজানা আলী,হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান।

জানাযা ও দাফনে মেহেরপুরের সর্বশ্রেণীর পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বুধবার বিকাল ৫ টা ১০ এ আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD