1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রামেকে নবজাতক রেখে পালিয়েছে তরুণ-তরুণী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পঠিত

রামেকে নবজাতক রেখে পালিয়েছে তরুণ-তরুণী।

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৬ নম্বর ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন তরুণ-তরুণী। নবজাতকটিকে ভর্তির কাগজ আনার কথা বলে তাঁরা দুজন হাসপাতালের বাইরে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি। গতকাল শনিবার ২৪ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।

এ সম্পর্কে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ গণমাধ্যমকে বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের নার্স ডেস্কের সামনে একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন।

রোববার দুপুর পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। বাচ্চাটি সুস্থ আছে। এ ব্যাপারে নগরের রাজপাড়া থানায় হাসপাতালের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

২৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স জানান, গতকাল সন্ধ্যায় ওই তরুণ-তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। তাঁদের কাছে নবজাতকটিকে ভর্তির কোনো কাগজপত্র ছিল না। ভর্তির কাগজ আনতে বলা হলে তাঁরা দুজনই বেরিয়ে যান। আর ফিরে আসেননি। তাঁরা শিশুটির মা–বাবা ছিলেন কি না, তা–ও জানা যায়নি। শিশুটির ওজন একটু কম, তবে সুস্থ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD