1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে

রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র মহোদয় শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার বই তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কৃত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। পরিপুর্ণ মানুষ রূপে গড়ে তুলতে সুস্থ ও সবল হতে হবে। বর্তমান সরকার খেলাধূলা ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছে।

তিনি আরো বলেন, নারীদের যে অগ্রযাত্রা, নারীদের যে ক্ষমতায়ন এবং নারীদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণে সুযোগ দিয়েছে বর্তমান সরকার ও সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশ আগামীতে অনেক দুরে এগিয়ে যাবে। যে স্বপ্নটা দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রাসিক মেয়র বলেন, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। সরকার প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ বরাদ্দ প্রদান করেছে। আরো একটি ভবন দরকার। তবে স্কুলে শিক্ষার্থীদের খেলাধূলা করার পর্যাপ্ত জায়গা রাখতে হবে।

সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল মাহমুদ খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে উপবিস্ট ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক মোঃ মজিবর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD