1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ বাগেরহাটে পর্ণগ্রাফি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শশাঙ্ক মন্ডল গ্রেফতার। পাঁচবাড়িয়ায় ঐতিহ্যবাহী পাতা খেলা : দ্বিতীয় রাউন্ডে জমজমাট লড়াই, ঐতিহ্য ফিরে পেলো গ্রামবাংলা শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২ গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে দুই ভাইয়ের মৃত্যু ওসি ও সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হোক, সৌহার্দ্য অটুট থাকুক। যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: পাটগ্রামে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা মৃত জহির উদ্দিনের লাল মুক্তিবার্তা নম্বর ব্যবহার করে অপর এক মৃত জহির উদ্দিন (তেলি) এর সন্তানেরা তার বাবার নামের সাথে মিল থাকায় মোটা অংকের টাকার বিনিময়ে কৌশল অবলম্বন করে মৃত বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ভাতাসহ নিয়মিত যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। বিষয়টি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির নজরে আসলে এলাকায় চাঞ্চল্যেকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সূত্র ধরে ভুক্তভোগীরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেও সমাধান না পাওয়ার ফলশ্রুতিতে গতকাল বুধবার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রায়ত বীর মুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিনের স্ত্রী মোছাঃ ছামিনা খাতুন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার স্ত্রী ছামিনা খাতুন বলেন, আমার স্বামী একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তিনি কালিগঞ্জ ভেরাবাড়ি এলাকায় থেকে ৬ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কর্মসংস্থানের জন্য পাটগ্রাম রসূলগঞ্জ এলাকায় দীর্ঘদিন বসবাস করেন। পরে তিনি আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । যেকারণে আমরা দুজনেই ধবলসতী এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করি। তিনি রসুলগঞ্জে দীর্ঘদিন বসবাস করার কারণে লাল মুক্তিবার্তায় তার ঠিকানা রসূলগঞ্জ হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নামের সাদৃশ্যের মিল থাকার কারণে আমার স্বামীর মুক্তিবার্তা নম্বর (০৩১৪০৩০৩৫৫) ব্যবহার করে ভিন্ন জহির উদ্দিনের সন্তানেরা নিয়মিত ভাতা উত্তোলন করছেন, যা আইনতভাবে অপরাধ ও প্রতারণার শামিল। আমি এটার স্থায়ী সমাধান চাই। আমার স্বামীর এমআইএস তালিকায় শুধুমাত্র বেসামরিক গেজেট নম্বর (১৪০৬) দিয়ে ভাতা অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমার স্বামীর ভারতীয় তালিকা নম্বর (৪২৯৩৭) এবং লাল মুক্তিবার্তা নম্বর (০৩১৪০৩০৩৫৫) এর উল্লেখ না থাকায় অপর জহির উদ্দিনের সন্তানেরা আমার স্বামীর মুক্তিবার্তা নম্বর ব্যবহার করে দায়িত্বশীল ব্যক্তিদের ম্যানেজ করে সুকৌশলে ভাতা উত্তোলন সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। এমন পরিস্থিতিতে আমার স্বামীর ভারতীয় তালিকার নম্বর ও লাল মুক্তিবার্তা নম্বর এমআইএস তালিকায় সংযুক্ত করে তদন্ত সাপেক্ষে নামধারী অপর ভুয়া মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের যাবতীয় নথিপত্র বাতিলের দাবী জানিয়ে এই চক্রান্তের সাথে জড়িতদের বিচারের দাবি জানাই। সেই সাথে মুক্তাঞ্চলের প্রকৃত ইতিহাস অক্ষত রাখতে আমি নামধারী ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের জন্য সকল বীর মুক্তিযোদ্ধাগনের দায়িত্বশীল ভুমিকা কামনা করছি। এঘটনায় অভিযুক্ত মুক্তিযোদ্ধার ওয়ারিশগনের তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD