1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

আরটিজেএ নির্বাচনে লড়ছেন ১৫ প্রার্থী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পঠিত

আরটিজেএ নির্বাচনে লড়ছেন ১৫ প্রার্থী।

__________রাজশাহী ব্যুরো

আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- আরটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত তারা মনোনয়নপত্র উত্তোলন করেন।

সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল।
সহ-সভাপতির একটি পদের জন্য দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আর টিভির স্টাফ রিপোর্টার মোঃ আমির ফয়সাল ও সময় টিভির ভিডিওগ্রাফার হাবিবুর রহমান পাপ্পু।
সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তারা হলেন মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অনতু, মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদক মোঃ মুস্তাফিজুর রহমান।
যুগ্ম-সাধারণের একটি পদে নির্বাচন লড়তে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন বিটিভির ক্যামেরাম্যান শাহরিয়ার শেখ সুমন, চ্যানেল ২৪ এর স্টাফ করেসপনডেন্ট আবরার শাঈর ও এখন টিভির ভিডিওজার্নালিস্ট মোঃ রায়হানুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাছরাঙ্গা টিভির ভিডিওগ্রাফার মাহফুজুর রহমান রুবেল।
এদিকে, নির্বাহী সদস্যের দুটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। তারা হলেন দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমান সোহান ও সময় টিভির রিপোর্টার শাহীন আলম।
আরটিজেএ’র ঘোষিত তফশিল অনুযায়ি ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
প্রধান নির্বাচন কমিশনার ও রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন আরটিজেএ’র এবারের নির্বাচন পরিচালনা করছেন। অপর দুই সদস্য হলেন প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে ও অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।
আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একইদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। খসড়া প্রার্থী তালিকার ওপর আপত্তি ও শুনানী অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি দুুপুর ১২টায়।
আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বরেন্দ্র কলেজে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন -আরটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে গণনার পর ওইদিনই ফলাফল প্রকাশ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD