1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পঠিত

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

খায়রুল বাশার ময়মনসিংহ

উৎসবমূখর পরিবেশে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সহ সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মনোনয়নপত্র দাখিলের পর মো: ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নানা বৈশ্বিক সংকট মোকাবিলা করে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানিত নগরবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। পুনরায় নগরবাসীর মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে একটি স্মার্ট সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
প্রসঙ্গত, গত ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এরপর ২০১৯ সালের ৫ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মো: ইকরামুল হক টিটু। মেয়র হওয়ার পর বৈশ্বিক সংকট করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা করে নগরীর ৩৩ টি ওয়ার্ডে দৃশ্যমান নানা উন্নয়ন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সমর্থ হন তিনি।
উল্লেখ, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০ টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১ টি এবং সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD