1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

বাদীর মামলা করার দেড় ঘন্টা সময়ে মধ্যে আসামীসহ স্বর্ণ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পঠিত

বাদীর মামলা করার দেড় ঘন্টা সময়ের মধ্যে আসামীসহ স্বর্ণ উদ্ধার

জিয়াউল কবীর
জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে স্বর্ণ চুরির ঘটনায় মামলা রুজুর দেড় ঘন্টার মধ্যে চোরাই স্বর্ণ উদ্ধারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবক সিয়াম (১৮) ও মাহাবুবুর রহমান জনি (৩৫)। সিয়াম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়ার মো: ইমদাদুল হকের ছেলে ও জনি একই থানার বসুয়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মো: তাইবুর রহমানের স্ত্রী গত ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি আহত স্ত্রীকে ঐদিন তার শ্বশুর বাড়িতে রেখে আসেন। স্ত্রীর জন্য ঔষধ কিনতে রাত ৯ টায় তার বাসায় তালা দিয়ে লক্ষীপুর যান। সেখান থেকে ঔষধ কিনে তার স্ত্রীকে দিয়ে ২১ সেপ্টেম্বর (২০ সেপ্টেম্বর দিবাগত) রাত সাড়ে ১২ টায় বাসায় এসে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার জিনিসপত্র এলোমেলো এবং আলমারিও খোলা রয়েছে। ঐ সময় তিনি লক্ষ করেন আলমারি থেকে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রূপার অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে। তাইবুর রহমান এ বিষয়ে রাজপাড়ায় থানা একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলামের দিক নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী, তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রাজিবুল করিম ও তাঁর টিম আজ ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে অপর আসামি জনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণ ও ৫ ভরি ৩ আনা রূপার অলংকারাদী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD