1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ আসামী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার পঠিত

চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ আসামী গ্রেফতার

মোঃ আজিজুর রহমান
তানোর প্রতিনিধি

রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১১ ফেব্রুয়ারী তারিখ ১২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন তানোর মডেল পাইলট হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করেন ।

চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী ০১। মোঃ অসিম আলী (২৮), পিতা- মোঃ মজিবর রহমান, মাতা- মোসা: হাসনা বিবি, সাং- গুবিরপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ০২। মো: শহিদুল ইসলাম (৪৮), পিতা- মোঃ মৃত লাহার প্রামানিক, মাতা- মৃত জোবেদা বেওয়া, সাং- রায়তান আকচা, থানা- তানোর, জেলা- রাজশাহী, ০৩। মো: শাহআলম (২৫), পিতা- মোঃ গোলাম রব্বানী, মাতা- মোসা: শাহানারা বিবি, সাং- গুবিরপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী ও ০৪। মোঃ মমিনুল ইসলাম মুকুল (৪৫), পিতা- মৃত সেকান্দার আলী, মাতা- মৃত লালভানু, গ্রেফতারকৃত আসামীরা ঘটনাস্থল হইতে অটোরিক্সা, পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা,পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন।

উক্ত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD