
__________রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা ও বার্ষিক ভোজ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল ( দৈনিক নয়া দিগন্ত এর রাজশাহী ব্যুরো প্রধান ) এর পরিচালনা ও সঞ্চালোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা। এতে অন্যদের মধ্যে প্রিয়জন টিভির পরিচালক আফজাল হোসাইন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ( দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ) ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক ( দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ) মোস্তাফিজুর রহমান ( লিটন ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক ( দৈনিক সান সাইনের স্টাফ রিপোর্টার ) জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য ( দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ) রায়হানুল ইসলাম রনি, ( দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার ) মশিউর রহমান মনি, ( দৈনিক ঢাকার ডাক ও বিবার্তা ২৪ ডটকমের রাজশাহীর প্রতিনিধি ) মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ বক্তব্য দেন। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ ,অথিতি সাংবাদিক দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা ও দৈনিক গণধনী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী , দৈনিক রাজশাহীর আলোর সাংবাদিক মিজানুর রহমান , রাজশাহী নিউজ ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ শামীম , ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্কের তোফাজ্জল হোসেন রাজু , পল্লী নিউজ ডটকমের ফরিদ আহমেদ আবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার প্রত্যয় নিয়ে রাজশাহী মহানগর প্রেসক্লাব এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সকল সাংবাদিকেরা।