1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণার দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :

জমি সংক্রান্তের বিরোধের জেরে নেত্রকোণার দুর্গাপুরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল দশটায় ভাইয়ের হাতে ভাই মিলন মিয়া (৪৫) খুন হওয়ার ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জমি সংক্রান্তের বিরোধের জেরে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়াকে তারই মামাতো ভাই রাশিদ দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে। ভিকটিম প্রতিদিনের ন্যায় জমিতে চাষ করার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়ে জমিতে কাজ শুরু করে। কিছুক্ষন পর তার মামাতো ভাই জমিতে এসে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বললে, তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মামাতো ভাই রাশিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম মিলন মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তার আর্ত-ডাক চিৎকারে স্বজনরা কাছে এলে ঘাতক রাশিদ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে দুর্গাপুর থানার (ওসি তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়াকে তারই মামাতো ভাই রাশিদ দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে।সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। আসামি ধরতে অভিযান চলছে, মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD