1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ রুবেল ওরফে সুমন কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ রুবেল ওরফে সুমন (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

________রাজশাহী ব্যুরো

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার মাহতাবের ছেলে রুবেল ওরফে সুমনকে (২৯) গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।

১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে গোদাগাড়ী হতে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে ৩১ জানুয়ারি বিকেলে গোদাগাড়ীর দিক থেকে আসা একটি ইজিবাইক আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে যাত্রীবেশে থাকা সুমন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কারলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহতল্লাশি করে তাহার ট্রাউজার প্যান্টের সামনের কোমরের বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-৫।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD