1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গরু রাখালের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গরু রাখালের মৃত্যু।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতির পায়ে পিষ্ট হয়ে নূরুল ইসলাম (৬৫) নামের এক গরু রাখালের মৃত্যু হয়েছে। তার মরদেহ আজ রাতে গারো পাহাড়ের তাওয়াকোচা থেকে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে নিয়ে আসে।

নিহত গরুর রাখাল নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

সে প্রতিদিনের মতো ২৯ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকোচায় যায়। রাতে গরুর পাল বাড়িতে ফিরলেও, বাড়ি আসেনি নুরুল ইসলাম। সে বাড়ীতে না ফেরার কারনে তার স্বজন ও এলাকার লোকজন তাওয়াকোচায় গিয়ে খোজাখুজির একপর্যায়ে সেগুনের চালি নামক স্থানে তার মরদেহ পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহত নুরুল ইসলামের মুখের বাম পাশে থেতলানো দেখা যায়। তার মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD