1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় পিক-আপের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

নেত্রকোণায় পিক-আপের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা শহরের প্রাণকেন্দ্র আঞ্জুমান স্কুলের সামনের সড়কে শনিবার রাত ৮টার দিকে মিনি পিক-আপের ধাক্কায় আব্দুল গনি মাস্টার (৫৮) নামক এক পথচারী নিহত হয়েছে। নিহত আব্দুল গনি নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। তিনি নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল গনি মাস্টার শনিবার রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পাড় হওয়ার সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিক-আপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম (পিপিএম)-এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মিনি পিক-আপ ভ্যানটি আটক করা হয়েছে। আইনগত পক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD