1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

বালিয়াকান্দিতে  দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের দরজা নেওয়ার অভিযোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

বালিয়াকান্দিতে  দুই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের দরজা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির আদেশ অগ্রাহ্য করে বিদ্যালয়ের দরজা নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ শে জানুয়ারী) সকালে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সমন্বয়ে বিদ্যালয়ের পুরাতন জানালার গ্রিল, পাইপ, গোলবার সহ ইত্যাদি মালামাল মোঃ আমির হামজা নামক এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ৫৫.৫০ টাকা কেজি দরে ১৮,৮০০ টাকা বিক্রয় করা হয়।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, মোঃ আনিছুর রহমান ও মোঃ সফিকুর রহমান।

এবিষয়ে  অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান জানান, ম্যানেজিং কমিটিকে জানিয়ে বিদ্যালয়ের ১ টি পুরাতন দরজা আমি নিয়েছি যা দাম হয় তা দিয়ে দিবো। সহকারী শিক্ষক মোঃ সফিকুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান আমাকে বলে সবার সাথে আমার কথা হয়েছে, এখন দরজা নিয়ে যাও পরে  একটা কিছু করা যাবে।

এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন কে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

ম্যানেজিং কমিটির সভাপতি মীর আক্তারুজ্জামান জানান, ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবহিত করে রেজুলেশনের মাধ্যমে কিছু পুরাতন মালামাল বিক্রি করা হয়েছে। তবে দুইটি পুরাতন দরজা দুই শিক্ষক নিতে চাইলে মূল্য নির্ধারন না করে নিতে নিষেধ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, এবিষয়ে আমাকে অবহিত করা হয়নি তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD