1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই পরিবহন বাসে আগুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রূপগঞ্জে পার্কিংয়ে থাকা দুই পরিবহন বাসে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়নগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় পার্কিংয়ে থাকা গ্লোরি এক্সপ্রেস নামক দুইটি পরিবহনে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে । গতকাল ২১ জানুয়ারি রবিবার ভোরে ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার ভোরে গ্লোরি এক্সপ্রেস পরিবহনের থেমে থাকা ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩,ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পায়। স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে ভুলতা ফাড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বাসের মালিক ও ড্রাইভার ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ড্রাইবার হৃদয় বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাড়ি নিয়ে গোলাকান্দাইল চৌরাস্তা থেকে চার পাঁচজন প্যাসেঞ্জার নিয়ে বলাইখাঁ এলাকায় পৌঁছানোর পর গাড়ির পিছনে আগুন দেখতে পাই তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে লক্ষ্য করে দেখি বাড়িতে কোন যাত্রী নেইএর মধ্যেই আগুনটি ভয়ঙ্কর রূপ নিয়ে পাশে থাকা আরেকটি গাড়ি চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায়।
বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD