1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে নির্বাচন ঘিরে পুলিশের সতর্ক টহল, রাতে মাঠে ওসি নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়। মাগুরা-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা। রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার।       পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন।   গাংনীতে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ইটভাটায় ১লাখ টাকা জরিমানা। শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রায়পুরে সাবেক জামাত নেতা কারাগারে। জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

মেহেরপুরের গাংনীতে দুই কৃষকের ৬ বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুই কৃষকের ৬ বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

গতকাল শনিবার দিবাগত রাতের কোন এক সময় শাজাহান আলীর এক বিঘা ও রহিদুল ইসলামের ৫ বিঘা জমির কলাগাছ কেটে দেয়ার ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থায় নেওয়ার আশ্বাস পুলিশের। এতে কৃষকের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষক সাজাহান আলী ও রহিদুল ইসলাম বলেন, প্রতিবিঘা ৩০ হাজার টাকায় অন্যের কাছ থেকে বর্গা নিয়ে কলার চাষ শুরু করেন। প্রতি বিঘায় তাদের খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সকালে লোকজন দেখে কৃষকদের জানানোর পরে জমিতে এসে দেখি জমির সব গাছ কেটে দিয়েছে। কারো সাথে কোন শত্রুতা নেই তারপরও এমন করার কারণ বুঝছি না। ফসল মাঠেই থাকে। ফসলের সাথে শত্রুতা করা হয়েছে । এতে ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, কৃষকের ফসল কেটে তছরুপ করার বিষয়টি ন্যাক্কার জনক। এতে শুধু কৃষকের ক্ষতি হয়নি। জেলার অর্থনীতির ক্ষতি করা হয়েছে। এমন ন্যাক্কার জনক কাজে জড়িতদের আইনের আওতায় আনা উচৎ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, কলাবাগান কেটে দয়ার ঘটনা শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD