1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নরসিংদীতে পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

নরসিংদীতে পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ বুধবার (১৭ ই জানুয়ারি ২০২৪ খ্রি.)নরসিংদী পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলা পুলিশ,নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।এ সভায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।নরসিংদী জেলা পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।এবং শৃঙ্খলা বজায় রেখে দেশ প্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার।পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম।উক্ত সভায় নভেম্বর-ডিসেম্বর/২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত),শ্রেষ্ঠ এসআই,শ্রেষ্ঠ এস আই (ডিবি),শ্রেষ্ঠ এ এস আই,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার,শ্রেষ্ঠ মাদক/চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক) ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার,নরসিংদী।
এছাড়া ও আর্থিক সহায়তা বাবদ এসআই ০১জন, এএসআই ০৪জন,কনস্টেবল ১০,সিভিল স্টাফ ০১জন সহ মোট ১৬ জনকে আর্থিক পুরস্কার বাবদ মোট ১,৪৭,০০০/-(এক লক্ষ সাত চল্লিশ হাজার)টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা হয়।এসভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জনাব শামসুল আরেফিন,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন,সরকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল- আলম,সরকারী পুলিশ সুপার,পুলিশ লাইন্স জনাব তোয়াহা ইয়াসীন হোসেন, মেডিকেল অফিসার জনাব আরিফ আফসার-সহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত),তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস, এ,এম,ফজল-ই-খুদা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD