1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

রাজশাহী মহানগরীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

____________রাজশাহী ব্যুরো

মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: সিরাজুল ইসলাম (৪৪)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলার মৃত মানিক মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। সিরাজুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। আজ ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সিরাজুল চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: আব্দুর রউফ, এসআই সুনিরাম, এসআই আনোয়ার ও তাঁদের টিম সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৭ খ্রিস্টাব্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিশেষ দায়রা জজ আদালত, রাজশাহী বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি সিরাজুল গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে নিজ বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করত এবং ট্রাক চালক হিসেবে কাজ করত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD