1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত

রূপগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা হতে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন,এক রাউন্ড গুলি, দু’টি মোবাইল, দু’টি সীমকার্ড এবং নগদ ৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মোশাররফ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

জানা যায়,গেলো ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আসামিকে গ্রেপ্তারের সময় মোশাররফসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসীর নেতৃত্বে প্রায় ২০০ হতে ২৫০ জন দলবদ্ধ হয়ে র‌্যাবের আভিযানিক দলের উপর আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র-সস্ত্র,লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোশাররফসহ ২৭ জন এবং অজ্ঞাত আরও দুইশতাধিক হামলাকারীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়েরকরা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD