1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঝিনাইদহে নৌকার সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পঠিত

ঝিনাইদহে নৌকার সমর্থককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও পূজা উদযান পরিষদের সদস্য বরুণ কুমার ঘোষ (৪২) নামে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বরুণ ঘোষ শহরের হামদহ এলাকার ঘোষপাড়ার নরেন চন্দ্র ঘোষের ছেলে। ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের ঘোষপাড়া মোড়ের এক চায়ের দোকানে যান বরুণণ ঘোষ। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিনয় কৃষ্ণ অভিযোগ করেন, নৌকার পক্ষে ভোট করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ ঈগলের সমর্থকরা তাকে কুপিয়ে পা বিচ্ছন্ন করে দেয় বলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত’র চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, হামদহ এলাকায় বরুণ নামে একজনকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে আওয়ামীলীগের নেতাকর্মীরা শহরের হামদহ এলাকায় বিক্ষোভ মিছিল করে খুনিদের গ্রেফতারের দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD