1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১০ জানুয়ারি বুধবার বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কম্বলগুলো বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন, ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD