1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বাগেরহাট রামপালে মাদকসহ আটক ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পঠিত

বাগেরহাট রামপালে মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

সোমবার (৮ জানুয়ারি ) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সোমবার (৮ জানুয়ারি ) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD